মহেশখালীতে নৌবাহিনীর বিশেষ অ ভি যা ন, অ স্ত্র স হ এক স ন্ত্রা সী কে আ ট ক

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৪-০৯-১৯ ১০:০৫:৩৩
image

মহেশখালী কক্সবাজার ১৮ সেপ্টেম্বর ২০২৪ ইং
মহেশখালী উপজেলার ক্রাইম জোন হিসেবে পরিচিত কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শাহজাহান নামক এক সন্ত্রাসীকে আটক করেছে মহেশখালীতে কর্মরত বাংলাদেশ নৌবাহিনী।
বুধবার (১৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নৌবাহিনী। ওই অভিযানে গুলিভর্তি একটি শর্টগানসহ শাহজাহান নামে এ সন্ত্রাসীকে আটক করে।
নৌবাহিনী সূত্রে জানা যায়-
অভিযানের সময় নৌসদস্যদের উপস্থিতি টের পেয়ে শাহজাহান পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে একটি শর্টগান এবং তাজা গুলি উদ্ধার করা হয়।
আটককৃত শাহজাহান কে পরবর্তী  আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় - নৌবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ শাহজাহান নামে এ সন্ত্রাসী আটকের খবর এলাকায় প্রকাশ পেলে, এলাকার সাধারণ জনগণের মাঝে স্বস্তি ফিরে আসে, তার ভয়ে এলাকার সাধারণ জনগণ মুখ খোলার সাহস পেতনা।
বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নৌবাহিনী নিয়মিতভাবে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে।
নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে নৌবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।