জে বু ন্নে সা সি মী

  • মন ময়ূরী
  • ২০২৪-০৯-১৮ ২৩:১২:০৩
image

বৃষ্টি স্নাত সবুজের প্রেমে 
মুগ্ধ কুমারী মন ছুঁয়ে দেয় 
বেলাশেষের ক্লান্ত বিকেলকে।
সজীবতায় নিমগ্ন হয়ে সঞ্জীবনী সুর, 
প্রেমের উচাটন গীতিকাব্য লিখে গোধূলিতে। 
রাতের দেয়ালে যখন তোমার আঁধার লটকে থাকে, 
আমার বৃষ্টি ছন্দে নেচে ওঠে  মন ময়ূরী। 
আমি ফের কিশোরী ; 
ভেজার আনন্দে নেচে গেয়ে বিমোহিত এক উপন্যাস লিখি জোছনার বেলকনিতে।