ধৈর্যের সিঁড়ি বেয়ে সামান্য তাগেই
প্রশান্তির মধ্যে ডুবে যায় মানুষ
ঈশ্বরকে সন্তুষ্ট করতে গিয়ে
সুখের ভেতরে সুখের নহর প্রবাহিত করে
প্রকৃত সত্যে জীবন গড়লে-
ব্যয় কমে যায়। আয় বাড়ে ;
তাকওয়ার জল খেতে খেতে মানুষ
স্বর্গ আবিস্কার করে
প্রশান্তির ঘ্রাণে সুরভিত হয় চারপাশ
সুখের সর্ববৃহৎ পাঠশালার নাম ইবাদত।