চাঁপাইনবাবঞ্জে পরিবহন ও হোটেল শ্রমিকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক ওরিয়েন্টেশন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৯-১৮ ২০:১৬:০২
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের পরিবহন ও হোটল শ্রমিক সমিতির সাথে শিশু সুরক্ষা,বাল্যবিয়ে রোধ,কন্যা সন্তানের প্রতি সুদৃষ্টি প্রভৃতি বিষয়ে ওরিয়েন্টেশন করেছে এসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি নামের একটি বেসরকারি উন্নয়ন সংগঠন। বুধবার(১৮সেফ্টেম্বর) সকালে শ্রমিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার নাসির উদ্দিন। বিশেস অতিথি ছিলেন জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি সাইদুর রহমান ও শিশু সুরক্ষা সমাজকর্মী মেফতাহুজ জামান।
স্বাগত বক্তব্য দেন এসিডি প্রোগ্রাম অফিসার আব্দুল হান্নান। অনুষ্ঠানে বক্তরা পরিবহন ও হোটেল শ্রমকিদের প্রতি শিশু ষুরক্ষা, শিশুর অধিকার, বাল্যবিয়ে রোধ, মানবাধিকার,কন্যা সন্তানের প্রতি সুদৃষ্টি রাখার আহব্বান জানান।