আটরায় মহিলা আওয়ামী লীগ নেত্রীর নেতৃত্বে দিনমুজুরের উপর হামলা থানায় অভিযোগ

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৯-১৮ ১৮:৫২:১৫
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ খানজাহান আলী থানার আটরা এলাকার মহিলা আওয়ামী লীগ নেত্রী মুক্তা বেগমের নেত্রীত্বে একই এলাকার দিনমুজুর  মোঃ অনি শেখ, মোঃ সাইফুল শেখ, মোঃ রবিউল শেখ এর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় ভুক্তভোগী খানজাহান আলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়  গত ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯ টায় একই এলাকার মোঃ নুর ইসলাম শেখ এর বসতবাড়ি উঠানের উপর দিয়ে প্রভাব খাটিয়ে জোর পূর্বক ড্রেন কাঁটে মুক্তা বেগম,  এসময় ভূক্তভোগী নুর ইসলাম বাধা সৃষ্টি করলে তাকে  অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং নুর ইসলামের  স্ত্রী রুপা বেগমের কাপড় ধরে ধস্তাধস্তি করে এবং প্রান নাশের হুমকি দেয়। স্থানিয়রা জানান মহিলা আওয়ামীলীগ নেত্রী  মুক্তা বেগমের ছেলে অনি শেখ আটরা আফিল গেট এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। খানজাহান আলী থানার সেকেন্ড অফিসার এস আই শরিফুল ইসলাম বলেন এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।