ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে কড়া নিরাপত্তার মধ্যে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৯-১৮ ০৯:০৬:৪৮
image

ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে কড়া নিরাপত্তার মধ্যে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘ এক দশক পর প্রথমবারের মতো নির্বাচনে ভোট দিচ্ছেন কাশ্মিরিরা।
বুধবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। 
জম্মু ও কাশ্মিরে ৯০টি বিধানসভা আসনের মধ্যে প্রথম দফায় আজ ২৪ আসনে হচ্ছে ভোটগ্রহণ। এর মধ্যে কাশ্মিরের ১৬টি এবং জম্মুর আটটি আসন।
প্রথম পর্বের নির্বাচনে দক্ষিণ কাশ্মিরের চার জেলা— পুলওয়ামা, কুলগাম, অনন্তনাগ ও শোপিয়ানের ১৬টি এবং জম্মুর তিন জেলা— ডোডা, কিস্তওয়ার ও রামবনের আটটি বিধানসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে।