খানজাহান আলী থানাধীন পথের বাজার আকুঞ্জি হোমিও হলের ডাক্তার মোঃ গোলাম আকুঞ্জির মাতা রোকেয়া বেগম ১৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪ টায় মশিয়ালী পশ্চিম পাড়া নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর । তিনি ৩ ছেলে ও ২ মেয়ে সহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। সোমবার মাগরিববাদ মশিয়ালি পাড়িয়ারডাঙ্গা বাইতুস সালাম জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শেখ ইকবাল হোসেন, বিএনপি নেতা মোঃ হাদিউজ্জামান, ছাত্রনেতা এস এম ইলিয়াস, রিয়াজুল ইসলাম রিয়াজ, ইঞ্জিনিয়ার লোকমান হোসেন, ক্বারী আতিউর রহমান আকুনজি , যুবনেতা আলাউদ্দিন, শেখ হাফিজুর রহমান, শেখ ইসমাইল, জানাযায় ইমামতি করেন মাওলানা মাসুম বিল্লাহ।