কোম্পানীগঞ্জে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী (স:) উদযাপন

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০৯-১৬ ২২:৪৮:৪৯
image

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে হযরত মুহাম্মদ (সা:) এর জীবন, কর্ম ও শিক্ষা বিষয়ক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তন উপজেলা নির্বাহী অফিসার মো: আনোয়ার হোসাইন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: হাবেল উদ্দিন,উপজেলা কৃষি অফিসার মো: বেলাল হোসেন, উপজেলা মৎস্য অফিসার মো আশরাফুল ইসলাম সরকার, উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলাম, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ মোশাররফ হোসেন, চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ আনছারী প্রমূখ।