যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) এর ৫৪ তম আসর ১৫ সেপ্টেম্বর ২০২৪ রবিবার দুপুর থেকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে শুরু হয়েছে।
মাহফিলে মোতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ সভাপতিত্বে এই আসরের শুভ উদ্বোধন করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল (সা.) আলহাজ্ব মাওলানা সাইয়্যিদ আনোয়ার হোছাইন তাহের জাবেরী আল মাদানী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামৃি চট্টগ্রাম মহানগর আমির আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
চুনতি হাকিমিয়া অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী এর যৌথ সঞ্চালনায় “নবী করীম (স.) এর শুভাগমন উপলক্ষে পূর্ববর্তী নবী ও রসূলগণের ভবিষ্যত বাণীসমূহের বর্ণনা” বিষয়ে আলোচনা করেন লোহাগাড়া আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ওসমান গণি, “মুহাম্মদুর রসূলুল্লাহ (সা.) এর জন্ম বৃত্তান্ত, নবুয়্যত, পূর্ব জীবন, শৈশব ও যৌবনকাল ও পরিবারের সামাজিক অবস্থান” বিষয়ে আলোচনা করেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার প্রভাষক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ খোবাইব। বক্তারা বলেন ইসলাম ও জাতির দুর্দশায় উম্মতে মোহাম্মদীর জন্য সিরত মাহফিলের ভূমিকা অপরিসীম।
মাহফিলে আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত,আলহাজ্ব আবু তাহের,মাওলানা কাজী নাছীর উদ্দিন,এইচ.এম. মাহাবুবুল হক।লোহাগড়া থানা আমীর আসাদুল্লাহ ইসলামিবাদী,বনফুল এর ব্যাবস্থপনা পরিচালক আলহাজ্ব এম এ শুক্কর,আলহাজ্ব কাজী আরীফুল ইসলাম,যাহেদুর রহমান,সাইফুউদ্দিন মোহাম্মদ তারেক প্রমুখ।