সাংবাদিক সাইফুল্লাহ তারেকের বড় মামার ইন্তেকাল

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৯-১৫ ১৯:৪৮:৩৪
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক দৈনিক সংগ্রামের খুলনা শিল্পাঞ্চল প্রতিনিধি  ও দৈনিক প্রবাহ এর স্টাফ রিপোর্টার মোঃ সাইফুল্লাহ তারেকের বড় মামা গিলাতলা দক্ষিণ পাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ি মোঃ আশরাফ হোসেন ১৫ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে ৬ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি ৩ মেয়ে সহ বহুঃ গুনাগ্রহী রেখে গেছেন।  রবিবার আছরবাদ  গিলাতলা দক্ষিণ পাড়া ইছালে সওয়াব ময়দানে  জানাযা শেষে গিলাতলা দক্ষিণ পাড়া কেডিএ আবাসিক  কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, খানজাহান আলী থানা বিএনপির আহ্বায়ক কাজী মিজানুর রহমান, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ হাফেজ আহম্মেদ সরকার,সহ সভাপতি মোঃ শফিউদ্দিন শফি, কোষাধক্ষ গাজী মাকুলউদ্দীন সহ ইউনিটির নেতৃবৃন্দ,খানজাহান আলী থানা জামায়াতের আমীর সৈয়দ হাসান মাহমুদ টিটো, গিলাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম, গিলাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেন, খানজাহান আলী থানার এস আই ইস্তিয়াক আহম্মেদ, বিএনপি নেতা মোল্লা লোকমান হোসেন, মোঃ খলিলুর রহমান,ইউপি সদস্য হাফেজ গোলাম মোস্তফা, খানজাহান আলী থানা  স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ বিল্লাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক শেখ ইফতেখায়রুল আলম বাপ্পী, যুবদল নেতা মোঃ জিয়াউর রহমান, মাওলানা আবুল বাশার জিহাদি , খানজাহান আলী থানা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাসুম বিল্লাহ, মোঃ নাসির উদ্দিন,ছাত্রদল নেতা তাজিম হোসেন, মোঃ জাকারিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাযায় ইমামতি করেন ঢাকা উত্তরা দারুল কোরআন হিফজ মাদ্রাসার পরিচালক ও মরহুমের ভাগ্নে হাফেজ মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব।