লি জা খ ন্দ কা র

  • তুমি ভালো আছো তো?
  • ২০২৪-০৯-১৫ ১২:১০:৪৯
image

এই যে হেমন্তের পাতলা কুয়াশার মতো
আবছায়ে ঢেকে যায় আমাদের গল্প,
তারও দুচারটে আলাদা আলাদা বয়ান থাকে।
দূরে যেতে যেতে হারিয়ে যাই আমরা
ঠিক যেন ভোরের হালকা আলোয়
হারিয়ে যাওয়া পুরনো বাবলা গাছ,
ঘাসের ডগায় জমে থাকা শিশিরের মতো
তবু ঝুলে থাকে তোমার আমার প্রেম। 

রোদ আসলেই মিলিয়ে যায় প্রেম,
ধীরে ধীরে... 

তবু আবার সন্ধ্যা ঘনায় দিগন্তে ঝুলে থাকা
কুয়াশার মতো,
আবার এসে দাঁড়াই ঠিক সেইখানে-
যেখানে হারিয়ে ফেলেছি তোমায়...