ফুটবলার কাজী সালাউদ্দিন বাফুফে নির্বাচনে দাঁড়াবেন না

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৯-১৫ ১০:১৬:৫৪
image

আসন্ন আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন কাজী সালাউদ্দিন। যদিও কয়েক দিন আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হবার।
নিজের পুরোনো অবস্থান থেকে সরে এসে তিনি শনিবার (১৪ই সেপ্টেম্বর) জানালেন আর নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্তের কথা।
উল্লেখ্য টানা চার মেয়াদে ১৬ বছর ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব পালন করছেন এক সময়ের তারকা ফুটবলার কাজী সালাউদ্দিন। যদিও গত ১৬ বছরে বহুবারই তার নাম মিডিয়াতে এসেছে নানারকম দুর্নীতির খবরে।