সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৯-১৫ ০৯:১৭:৫৫
image

শনিবার দিবাগত রাতে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। পরে র‍্যাব ১২টার দিকে তাকে আদাবর থানায় হস্তান্তর করে গেছে।
ফরহাদ হোসেনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব সদর দফতরও। সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।
গত ৫ আগস্ট আন্দোলন চলাকালীন সময়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রীকে গ্রেপ্তা‌র করা হয়েছে জানা গেছে।