স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর গাড়ী বহরে গোপালগঞ্জ এর আওয়ামী লীগের চিহ্নিত খুনি স্বৈরাচারী হাসিনার লালিত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে খানজাহান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ১৪ সেপ্টেম্বর বিকালে ফুলবাড়ী গেট খুলনা - যশোর মহাসড়কে বিক্ষোভ মিছিল ও ফুলবাড়িগেট বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন খানজাহান আলী থানার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ বিল্লাল হোসেন। মোহাম্মদ এমদাদ মোড়লের পরিচালনায় বক্তৃতা করেন খানজাহান আলী থানা বিএনপির আহ্বায়ক কাজী মিজানুর রহমান, খানজাহান আলী থানা বিএনপি'র সদস্য সচিব আবু সাঈদ হাওলাদার আব্বাস, কে সিসি ২ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ ইমদাদুল হক, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আব্দুস সালাম, মোঃ আলমগীর হোসেন, মোঃ জাহিদুর রহমান, মিজানুর রহমান, মোল্লা সোহাগ হোসেন, মোঃ সেলিম, মোল্লা সোহরাব হোসেন, মোঃ হেলাল শরীফ, মোঃ মাসুম খান, মোঃ হাবিবুর রহমান বাপ্পী,আল আমিন, মোঃ ফারুক হোসেন, মেহেদী হাসান মামুন, লিটন, মোহাম্মদ বাহাউদ্দিন, আলাউদ্দিন তালুকদার, জাকারিয়া, তুহিন হাওলাদার, নুর ইসলাম, কামাল হোসেন, হাসান, হালিম, মুক্তার, মনির হাওলাদার, ডালিম, ইমন, মুন্না, সুমন হাওলাদার, ছাত্রদলের মোঃ মাসুম বিল্লাহ ও হাবিবুর রহমান বিপ্লব প্রমূখ।