গোলাপগঞ্জে জুমার খুৎবা পাঠরত অবস্থায় ইমামের মৃত্যু

  • গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২৪-০৯-১৩ ২২:৩৯:৪৮
image

অসুস্থতার কারণে আজ জুমার নামাজের পর ইমামতি থেকে বিদায় নিতে চেয়েছিলেন। নামাজ পড়েই এলাকাবাসী রাজকীয়ভাবে বিদায়ের আয়োজন করেছিলেন। কিন্তু চির দিনের জন্য যে বিদায় নিয়ে নেবেন এটা কেউ ভাবেনি। শুক্রবর ১৩ সেপ্টম্বর সিলেটের গোলাপগঞ্জ সদর ইউনিয়নের
ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহিবুল হক জুমার নামাজের দ্বিতীয় খুৎবার সময় অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন। এলাকাবাসী তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্না-লিল্লাহি…….রাজিউন)।
মাওলানা মুহিবুল হক কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের লালারচক গ্রামের বাসিন্দা। মরহুমের নামাজের জানাযা আজ রাত ৯টার সময় রাজাগঞ্জ ইমদাদুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
প্রায় ১০ বছর ধরে ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি উপজেলার চৌঘরী জামে মসজিদের ইমাম ছিলেন।
প্রবীণ এই আলেমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সুলতান আহমদ মজনু।