ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শহীদ সর্দার মুনজীর আহম্মেদের ১৯ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়স্থ বায়তুর রহমান জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অধ্যাপক ওহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় মরহুমের জীবন ও কর্মের উপর আলোচনা হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাহমুদুল হাসান আদনান। বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান ক্ষিক মুহসীন বিশ^াস, সহকারী শিক্ষক মজ্ঞুর আলম, খান ইসমাইল হোসেন বাবু, খান শাহাদাত হোসেন, শেখ সিদ্দিকুর রহমান, শেখ মনিরুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ ও আটরা শ্রিনাথ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরে মরহুমের আতœার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বয়রা পিএমজি জামে মসজিদেও পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা সাদিকুর রহমান।