ভারতের কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মৃত্যুতে ৫ দলীয় বাম জোট এর শোক

  • হরিশ চন্দ্র রায়
  • ২০২৪-০৯-১৩ ১৪:৫১:০৪
image

৫ দলীয় বাম জোট এর সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্র এর সাধারণ সম্পাদক বিধান দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সভাপতি এম এ সামাদ, সাধারণ সম্পাদক শাহীদুর রহমান, সোস্যালিস্ট পার্টির সভাপতি শাহীন আহমেদ, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি তালেবুল ইসলাম ও সমতা পার্টির সভাপতি সামছুল হক এক যুক্ত বিবৃতিতে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কমরেড সীতারাম ইয়েচুরি আজীবন শোষণ মুক্তির লড়াইয়ে অকুতোভয় সৈনিক হিসেবে সামনের কাতারে ছিলেন। তার মৃত্যুতে উপমহাদেশে একজন আদর্শবান ও সংগ্রামী নেতা কে হারালো।
নেতৃবৃন্দ কমরেড সীতারাম ইয়েচুরির পরিবার ও ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র সকল সদস্য কে ৫ দলীয় বাম জোট এর পক্ষ থেকে শোক এবং তার সংগ্রামী চেতনায় উজ্জীবিত হয়ে মানবমুক্তির লড়াই বেগবান করার আহ্বান জানান।
উল্লেখ্য কমরেড সীতারাম ইয়েচুরি বৃহস্পতিবার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব সায়েন্স এ পরলোক গমন করেন।