ক্যান্সার রোগীকে আর্থিক সহায়তা করলো 'চৌগাছা পরিবার' স্বেচ্ছাসেবী সংগঠন

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৪-০৯-১২ ১৯:৪৫:১৭
image

যশোরের চৌগাছার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'চৌগাছা পরিবার' স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে যশোর জেলার শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের সাড়াতলা কৃষ্ণপুর গ্রামের মোঃ বেচো মিয়ার ছেলে মোঃ রাসেল হোসেনকে ক্যান্সারের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২সেপ্টেম্বর) সংগঠনের সদস্যগন উপস্থিত থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। রাসেল হোসেন দীর্ঘদিন ধরেই ক্যান্সার ও পাকস্থলীতে পাথরের সমস্যায় আক্রান্ত। জানা গেছে তার এই চিকিৎসার জন্য অনেক অর্থ ব্যয় করেছেন কিন্তু এই মুহূর্তে চিকিৎসা করার জন্য তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না নিরুপায় হয়ে তিনি চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রবাসী সদস্য মোঃ ইসরাফিল হোসেনকে জানাই, তাৎক্ষণিকভাবে প্রবাসী সদস্যদের কাছ থেকে সংগ্রহ করে এবং সংগঠনের সকল সদস্যদের বিচার বিবেচনায় সম্মতি হয়ে ১৩,০০০ (তের হাজার টাকা) এই আর্থিক সহায়তা প্রদান করে।
চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সদ্য সিঙ্গাপুর থেকে দেশে আসা জনাব মোঃ বখতিয়ার হোসেনের আহ্বানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ, সহ-সভাপতি শাহীন কবির, জগদীশপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ কামরুল হাসান, মোঃ আলিফ হাসান, মোঃ রিফাত আহম্মেদ, মোঃ আছির উদ্দিন, দীপ্ত বিশ্বাস, মোঃ শাহরিয়ার নাফিস, মোঃ রাকিব হোসেন, মোঃ খালিদ হাসান, মোঃ শাকিল আহমেদ, মোঃ সাব্বির হোসেন, মোঃ নয়ন রহমান, প্রমুখ। "বিপন্ন মানবতায় প্রবাসীর জয়" এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। আগামীতে দেশের জন্য আরো ভালো কিছু করার প্রত্যাশায় এগিয়ে নিতে চাই সংগঠনকে। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।