নাচোলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৯-১২ ১৯:০৩:০০
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় পুকুরে ডুবে মনিরা ইয়াসমিন নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে কসবা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আখিলা গ্রামের শাজাহান আলীর মেয়ে। পরিবার ও পুলিশ সূত্র জানায়,বৃহস্পতিবার(১২সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মায়ের সাথে বাড়িড় অদূরে পুকুর ঘাটে যায় মনিরা। মা ঘাটে কাজ করার এক পর্যায়ে সে খেলা করতে করতে সকলের অগোচরে পানিতে পড়ে যায়। পরে তার খোঁজ করা হলে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
নাচোল থানার উপ-পরিদর্শক(এসআই) মেসবাউল হক বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।