ডুমুরিয়ায় নিসচা'র আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • খান মহিদুল ইসলাম,
  • ২০২৪-০৯-১২ ১৬:৩০:০১
image

ডুমুরিয়া।
নিরাপদ সড়ক চাই(নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে ইজিবাইক সমিতিকে  ১-০ গোলে পরাজিত করে নিরাপদ সড়ক চাই বিজয়ী হয়েছে। 
খুলনার ডুমুরিয়া উপজেলা নিরাপদ সড়ক চাই এর আয়োজনে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪ টায় ডুমুরিয়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় ১-০ গোলের ব্যবধানে নিরাপদ সড়ক বিজয়ী হন। নিসচা উপজেলা শাখার সভাপতি খান মুহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল এর সার্বিক পরিচালনায় খেলায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, ডুমুরিয়া উপজেলা যুবনেতা মোল্লা মশিউর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজ সেবক ও নিসচা উপজেলা শাখার উপদেষ্টা আব্দুল কাইয়ুম জমাদ্দার,নিসচা উপজেলা শাখার সহ-সভাপতি শাহাজান জমাদ্দার
উপজেলা বিএনপি নেতা ফরহাদ শেখ,মোল্লা মনিরুল ইসলাম,খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সিরাজুল ইসলাম।এসময় আরও উপস্থিত ছিলেন, ইজিবাইক চালক সমিতি ও নিরাপদ সড়ক চাই'র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,সাংবাদিক ও অসংখ্য ফুটবল প্রেমিরা খেলাটি উপভোগ করেন।