চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৯-১১ ২৩:০৯:৩৫
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম-সেবা। বুধবার(১১সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সভা হয়। মতবিনিময়কালে পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জ জেলাকে একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তোলার জন্য মিডিয়াকর্মীসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি সীমান্তবর্তী এই জেলাকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, জেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ নিরপেক্ষভাবে কাজ করার জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন। যে কোন দলের লোকই হোক, অন্যায় অপরাধ করলে, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে। তিনি জেলায় চুরি, ছিনতাই, চাঁদাবাজী, সন্ত্রাসী কর্মকান্ড, মাদক বেচা-কেনা, মাদক পাচার বন্ধ করার আশাবাদ ব্যক্ত করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ,জাহাঙ্গীর আলম, মোঃ নুরজ্জামান সহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।