চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে শিশু ও কৃষকসহ দু’জনের মৃত্যু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৯-১১ ২২:২৮:২৬
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর  ্ভাঙ্গা ব্রীজ এলাকার ফারুক আহমেদে  ছেলে ফুয়াদ(৭) ও শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের গোপালপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে হুমায়ুন আহমেদ(৬৫) নামে এক কৃষক সহ দু’জন পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন। বুধবার(১১ সেপ্টম্বর) ঘটনাগুলো ঘটে।
ঊুধবার দুপুরে শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নিশিপাড়া গ্রামে নানা রফিকুল ইসলামের বাড়িতে বেড়াতে আসা শিশু ফুয়াদ বাড়ির নিকট একটি পুকুরে ডুবে মারা যায়।পরে তার মরদেহ উদ্ধার করে শিবগঞ্জ পৌর এলাকায় তার পিতার বাড়িতে নেয়া হয় বলে নিশ্চিত করেছেন পাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ও স্থানীয় সূত্র।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির অদুরে পদ্মার শাখা একটি খাল (মরা নদী) পেরিয়ে জমিতে কাজ করতে যাবার সময় ওই খালের উপর ব্রীজের নিকট ডুবে মারা যান কৃষক হুমায়ুন। সংশ্লিস্ট ইউপি সদস্য মফিজুল হক ও গ্রাম পুলিশ খ্ইারুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।