নোয়াখালীর সেনবাগ প্রেস ক্লাবের কমিটি গঠিত

  • জাহাঙ্গীর বাবু
  • ২০২৪-০৯-১১ ০৯:৪৯:৪০
image

দৈনিক আমার দেশ প্রতিনিধি সাখাওয়াত উল্যাহ কে সভাপতি, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি এন এইচ সুমন কে সহসভাপতি, দৈনিক জনকণ্ঠ ও এশিয়ান টিভি প্রতিনিধি জাহাঙ্গীর আলম শায়েস্তা নগরী কে সাধারণ সম্পাদক ও যুগান্তর এবং আরটিভি প্রতিনিধি জাহাঙ্গীর পাটোয়ারী কে যুগ্ন সম্পাদক করে ঐতিহ্যবাহী সেনবাগ প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 
কমিটির অন্যান্যরা হলেন , দপ্তর সম্পাদক পদে আলোকিত বাংলাদেশ প্রতিনিধি  বশির আহম্মদ ও প্রচার,প্রকাশনা সম্পাদক পদে  দৈনিক সংবাদের সেনবাগ প্রতিনিধি মোঃ ইব্রাহিম, নির্বাহী সদস্য পদে ইত্তেফাকের সেনবাগ প্রতিনিধ খোরশেদ আলম, দৈনিক ইনকিলাবের সেনবাগ প্রতিনিধি কাজী ফখরুল ইসলাম।
 এ ছাড়াও সদস্য পদে দৈনিক প্রথম আলোর নোয়াখালীর  স্টাফ রিপোটার মাহবুবুর রহমান, দৈনিক আজকের পত্রিকা ও মোহনা টিভির  সেনবাগ প্রতিনিধি আবদুল আউয়াল, বৈশাখী বাার্তার সম্পাদক ও প্রকাশক গোলাম ছারওয়ার রিপন, জামাল হোসেন কচি, ইত্তেফাকের মুজিবুর রহমান মোল্লা ও সমকাল প্রতিনিধি মঞ্জুর আলম কে ঘোষণা করা হয়েছে। 
এর আগে বিদায়ী সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তনগরীর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত সদস্যবৃন্দের মতামতের  মধ্যে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়।