যাত্রীবাহী বাস উল্টে ইয়েমেনে ১৪ জন নিহত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৯-১০ ০৯:৩৯:০২
image

যাত্রীবাহী বাস উল্টে ইয়েমেনে ১৪ জন নিহত হয়েছেন। বাসটি দক্ষিণাঞ্চলীয় রাজ্য এডেন থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য তাইজে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। 
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাবাহর এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৮ই সেপ্টেম্বর) বাসটি হঠাৎ যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায় এবং ১৪ জন যাত্রী নিহত হন। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়।
ইয়েমেনে প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। কারণ কয়েক দশক ধরে চলা গৃহযুদ্ধের কারণে দেশটিতে অবকাঠামোগত সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারান। বিশেষ করে দ্রুতগতি, ভাঙা রাস্তা ও দুর্বল ট্রাফিক ব্যবস্থার কারণে এমন দুর্ঘটনা ঘটে।