দ্রুত নির্বাচনের দাবিতে চাঁপাইনবাবঞ্জে বিএনপির জনসমাবেশ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৯-০৭ ২২:১৯:০৬
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
দ্রæত সাধারণ নির্বাচনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জনসমাবেশ করেছে বিএনপি। শনিবার(৭ সেপ্টেম্বর) বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে সদর থানা,পৌর ও অঙ্গ সংগঠনসমূহের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের ৪ বারের এমপি হারুনুর রশীদ।
হারুন  ড.ইউনুসের সরকারকে স্বাগত জানিয়ে বলেন,বিগত ১৫ বছরে আ’লীগ সরকারের ধ্বংস করে দেয়া সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দ্রæত সংস্কার করে অবিলম্বে  ও যৌক্তিক সময়ের মধ্যে জনগনের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দিতে হবে। তিনি সফল আন্দোলনের জন্য ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন,যে দূ:শাসন প্রতিষ্ঠা করেছিল বিগত সরকার তার থেকে মুক্তি এনে দিয়েছে ছাত্ররা। জাতি তাদের প্রতি কৃতজ্ঞ। তবে ছত্রদের লেখাপড়ায় ফিরে যেতে হবে। শিক্ষিত হয়ে দেশ গঠনে মন দিতে হবে। দালাল মুক্ত শিক্ষাঙ্গণ গড়তে হবে। জাতিকেও হতাহত আন্দোলনকারীদের পুরস্কৃত করতে হবে।
হারুন বলেন, ভূয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দিতে হবে। বিগত প্রহসনের নির্বাচনে জড়িতদের বিচার করতে হবে। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদেও রক্ত এখনও শুকায় নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল গঠন করে হাসিনা ও তার দোসনরদের গণহত্যার দায়ে বিচার করতে হবে। প্রহসনের বিচার  বিএনপি মানে না। বিচার বিভাগকে কলুষিত করা হয়েছে। তিনি বলেন, বিএনপি প্রতিহিংসা, প্রতিশোধের রাজণীতি চায় না। গুম,খুনের বিচার চায়। তিনি বলেন, বিডিআর হত্যাকান্ডের বিচার হয় নি। প্রহসন হয়েছে।
পুলিশের ব্যাপারে  হারুন বলেন বলেন, তাদের প্রতি বিএনপির রাগ নেই। তাদের অন্যয়ভাবে ব্যবহার করা হয়েছে। তাদের সংস্কার করতে হবে। অপরাধি দমনে কাজ করতে হবে। বিএনপি তাদের পাশে আছে। সকল পুলিশ দায়ী নয়। তাদের ঘুরে দাড়াতে হবে। হারুন জয়বাংলা বলা প্রাসাসনে কর্মকর্তাদেরও সতর্ক করেন। তাদের চরিত্র পরিবর্তণ করতে বলেন।
হারনি বলেন, খালেদা-তারেক জিয়ার সাথে অন্যায় করা হয়েছে। জুলুম, নির্য়াতন করা হয়েছে। এর বিচার করতে হবে। বিএনপি, দেশের জনগন তারেক জিয়ার দেশে ফেরার অপেক্ষায় আছে।আ’লীগকে কোনরকম ক্ষমা করা যায় না। তাদের নিষিদ্ধ করাই উচিত। হারুন স্থানীয় সরকার নির্বাচনও দাবি করেন।জেলা কৃষক দলের আহব্বায়ক ও সদও উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠঅনে বিএনপি ও  বিভিন্ন অঙ্গ সংগঠন সমূহের নেতারা  বক্তব্য দেন।