চিলির বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে আর্জেন্টিনা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৯-০৬ ২১:৩২:৫০
image

চিলির বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে আর্জেন্টিনা।ডি-মারিয়ার বিদায়ের রাতে দলের প্রাণভোমরা লিওনেল মেসির অনুপস্থিতিতে খুব বড় প্রভাব ফেলতে পারেনি আর্জেন্টিনা দলের খেলায়। চিলির বিপক্ষে জিতেছেও হেসে-খেলে। 
ম্যাচটিতে সবাই যেন ডি-মারিয়ার জন্যই খেলতে নেমেছিলেন। আগেই চূড়ান্ত হয়েছিলো, মাঠে না নামলেও, ডিমারিয়াকে এই ম্যাচে সংবর্ধণা দেবে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন। তবে সংবর্ধনার চেয়েও বড় কিছু তো দলের জয়। 
তাই বুয়েন আইরেসের মাঠে বসে সতীর্থদের খেলা দেখছিলেন, আর নিজের সোনালী সময়ের কথাই যেন ভাবছিলেন আর্জেন্টিনার হয়ে সম্ভব্য সব কিছু জেতা ডি-মারিয়া। ম্যাচ শেষে তাই লুকাতে পারেননি অশ্র“। হাজারো ভক্তের মুখে শোনা যাচ্ছিলো এই কিংবদন্তির নাম।  
চিলির বিপক্ষে পুরো ম্যাচেই প্রভাব বিস্তার করে খেলেছে আর্জেন্টিনা দল। প্রথমার্ধের বিরতীর তিন মিনিট পরেই চিলির গোলমুখ খোলে অ্যালিস্টার। ডি-বক্সের ভেতর জুলিয়ান আলভারেজের দেয়া একটি নিচু বল থেকে গোল করতে তিনি ভুল করেননি।
বিশ্বকাপের বাছাই পর্বের এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে অন্য দুটি গোল করেন জুলিয়ান আলভারেজ এবং পাওলো দিবালা।