চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ইটভাটা অপসারণের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৯-০৪ ২১:৪০:৫২
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লারদিয়াড় গ্রামে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পাশে নির্মিত একাধিক ইটভাটা অপসারণ ও একাধিক নতুন  ইটভাটা নির্মাণ বন্ধের দাবিতে ওই এলাকার  কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা মানববন্ধন করেছেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) স্মরকলিপি দেয়া হয়।
বুধবার(৪ সেপ্টেম্বর) সকালে ্শিবগঞ্জ ্উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে বক্তব্য দেন কয়লার দিয়াড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মশিদুল ইসলাম,কয়লার দিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোস্তাক আহমেদ,উপর কয়লার দিয়াড়  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোশারফ হোসেন,কয়লার দিয়াড় গ্রিনভিউ কিন্টারগার্টেনের প্রধান শিক্ষক আব্দুর রহিম প্রমুখ।
বক্তরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিকটেই গড়ে উঠেছে ইটভাটাগুলো। এতে পরিবেশ ক্ষতিগ্রস্থ। শিক্ষার পরিবেশ বিঘিœত। বেহাল দশা হয়েছে গ্রামীন সড়কের। আশপাশের জমিতেও ফসলহানি ঘটছে। শিক্ষার্থীদের শারিরিক ও মানসিক সমস্যা হচ্ছে। দ্রæত ইটভাটা অপসরাণের দাবি জানান তারা।
এ ব্যাপারে ইউএনও আফতাবুজ্জান বলেন, অভিযোগ পাবার পরপরই পুলিশ, সংশ্লিস্ট জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে ওই এলাকার ৫টি ইটভাটা পরিদর্শণ করা হয়েছে। তবে কোন মালিককে পাওয়া যায় নি। তাদের অবিলম্বে লাইসেন্স,পরিবশে ছাড়পত্রসহ সকল কাগজ নিয়ে দেখা করতে বলা হয়েছে। ঘটনার তদন্ত ও সকল দিক পর্যালোচনা করে সে অনুযায়ী দ্রæত পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।