গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সব কালাকানুন সংস্কার করা হবে-প্রধান উপদেষ্টা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৯-০৩ ১৪:০৫:৪২
image

আজ মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সব কালাকানুন সংস্কার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। 
সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পাদকরা বৈঠক করতে গেলে তাদের এই আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন উেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।
এসময় উেইলি স্টার সম্পাদক বলেন, গণমাধ্যমকর্মীদের নামে যেনো যত্রতত্র মামলা না হয়। দোষ থাকলেই যেনো নির্দিষ্ট মামলা দেয়া হয়। সেই অনুরোধ জানানো হয়েছে প্রধান উপদেষ্টাকে।
তিনি আরও বলেন, আমরা চাচ্ছি এই সরকার রাষ্ট্রটাকে সংস্কার করুক। প্রত্যেকটি প্রতিষ্ঠানকে গণমূখী করে গড়ে তোলা হোক। সেই সাথে বিটিভি, বেতার, বিএসএস এর স্বায়ত্বশাসন থাকতে হবে।
এছাড়াও সাইবার সিকিউরিটি অ্যাক্ট, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মত গণমাধ্যম নিয়ন্ত্রণের কালাকানুন বাতিল করার বিষয়ে কথা হয়েছে।
উেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম আরও বলে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় গণমাধ্যমকে সোচ্চারভাবে সরকারের ভুলত্রুটি তুলে ধরে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বলতে পারি যে, আমরা মিডিয়াবান্ধব একটা সরকার প্রধান পেয়েছি।