খানজাহান আলী থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্দ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৯-০১ ২২:২০:৪৭
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি :  খানজাহান আলী থানা বিএনপি  ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের সাবেক নেতৃবৃন্দের উদ্দ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং ছাত্র-জনতার গন আন্দোলনে  সকল শহীদদের রুহের  মাগফেরাত কামনায়  আলোচনা সভা ও দোয়া মাহফিল ১ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪ টায় আফিল গেট বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক ওহিদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম শুকুরের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি , যোগিপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর কায়সেদ আলী। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাবেক সিনিয়ার যুগ্ন সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খালিশপুর থানা বিএনপির সাবেক সভাপতি এ্যাড: ফজলে হালিম লিটন, মহানগর যুবদল নেতা মোঃ  এরশাদ,  আলোচনা সভায় বক্তৃতা করেন বিএনপি নেতা আ ঃরব মুন্সি, মোঃ গোলজার হোসেন, শাহাজান মীর, আরিফুর রহমান মন্টু, শেখ নাসিরউদ্দীন, মোঃ হালিম সিকদার, আবু বক্কার সিকদার, মোঃ রানা, মোঃ মোবারক হোসেন, মোঃ হুমায়ুন কবির, মোঃ জামাল হোসেন, মোঃ হাদিউজ্জামান, মোঃ ফকরুল ইসলাম, কাজী ওহাব, মোঃ জান্নাত আলী, শেখ নাসির, আজিজুল, শওকত হোসেন, মোঃ সালাউদ্দীন, সাইফুল ইসলাম,  খুলনা মহানগর যুবদলের সাবেক সভাপতি মোল্ল্যা সোলামায়ন যুবদল নেতা গোলাম কিবরিয়া, ইফতেখায়রুল ইসলাম বাপ্পি,  মোঃ শহিদুল ইসলাম, মোঃ আরিফ, আঃ হালিম, ওবায়দুর রহমান, রফিকুল ইসলাম সুজা, আহসান কবির পলাশ,  মোঃ সলেমান, পলাশ, রবিউল, গাজী আব্বাস,   রিয়াজ, আকাশ, সাহেব আলী, মনির সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।