দেশের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে নিজস্ব সম্পদের বিবরণী যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেবার নির্দেশ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৯-০১ ১৭:২৫:২০
image

আজ রোববার (১লা সেপ্টেম্বর) দেশের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে নিজস্ব সম্পদের বিবরণী যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেবার নির্দেশ দেয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব  ড. মোঃ মোখলেস উর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
মাত্র এক লাইনের এই প্রেস বিজ্ঞপ্তিতে লেখা আছে, "সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়েছে।"
গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন  মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেন।