কোম্পানীগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নেতা আবেদ'র ত্রাণ সামগ্রী বিতরণ

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০৮-৩১ ০৮:৩২:৪০
image

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদের পক্ষে থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ত্রাণ সমাগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার চরহাজারী ইউনিয়নের ভি,ভি,টি,সি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে চরহাজারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ।
উপস্থিত ছিলেন  কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম সিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন,বসুরহাট পৌরসভা বিএনপি সভাপতি আবদুল মতিন লিটন প্রমূখ।