চাঁপাইনবাবগঞ্জে পদ্মা’র ৮ সেমি সহ জেলার প্রধান ৩ নদীর পানি কমেছে, মানুষের মধ্যে অনেক কমেছে বন্যা আতং

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৮-৩০ ১৯:৫২:৪৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলা দিয়ে বয়ে যাওয়া পদ্মা,জেলার সকল অর্থাৎ ৫টি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া মহানন্দা এবং  জেলার গোমস্তাপুর উপজেলা দিয়ে বয়ে যাওয়া পূণর্ভবা সহ গত ২৪ ঘন্টায় জেলার ৩ প্রধান নদীর পানি কমেছে। বিপৎসীমার  অনেক নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে ওই তিনটি নদীর পানি। গত কয়েক দিনে গড়ে পানি কমতে থাকায় নদীপাড়ের মানুষের মধ্যে কমে এসেছে বন্যা আতংক। গত সোমবার (২৬ আগষ্ট)  ফারাক্কার সকল গেট খুলে দেবার হঠাৎ খবরে চাঁপাইনবাবগঞ্জবাসীর মনে যে বন্যা আতংক তৈরী হয় তা অনেকাংশে কমে এসেছে।
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা’র বিপদসীমা ২২.০৫ মিটার।  শুক্রবার(৩০ আগষ্ট) সন্ধ্যা ৬টায় এটি প্রবাহিত হচ্ছিল ২০.৫১ মিটারে।গত বৃহস্পতিবার (২৯আগষ্ট) সন্ধ্যা ৬টায় এটি রেকর্ড হয় ২০.৫৯ মিটার। অর্থাৎ ২৪ ঘন্টায় পানি কমেছে ৮ সেমি।  জেলার অপর প্রধান নদী মহানন্দার বিপদসীমা ২০.৫৫মিটার।  শুক্রবার সন্ধ্যায় এটি প্রবাহিত হচ্ছিল ১৮.৪৭ মিটারে। গত  বৃহস্পতিবার সন্ধ্যায় এটি রেকর্ড হয় ১৮.৫০মিটার।  অর্থাৎ ২৪ ঘন্টায় পানি কমেছে  ৩ সেমি। জেলার অপর নদী জেলার গোমস্তাপুর উপজেলার পূণর্ভবার বিপদসীমা ২১.৫৫ মিটার। শুক্রবার সন্ধ্যায় এটির প্রবাহ রেকর্ড করা হয় ১৮.৪৪ মিটার। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এটি ২০.৪৮ মিটারে প্রবাহিত হচ্ছিল। অর্থাৎ ২৪ ঘন্টায় পানি কমেছে  ৩ সেমি। পানি উন্নয়ন বোর্ড সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।