ভারতের গুজরাট টানা বৃষ্টির কারণে পানিতে ডুবে আছে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৮-৩০ ১৩:৩১:৩৫
image

ভারতের গুজরাট টানা বৃষ্টির কারণে পানিতে ডুবে আছে। এর মধ্যে আরব সাগরে গভীর একটি নিম্নচাপ দেখা দিয়েছে, যা শুক্রবার (৩০শে আগস্ট) ঘূর্ণিঝড়ে রূপ নেবে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দফতর। 
এই নিম্নচাপের  প্রভাবে বন্যা কবলিত গুজরাটের বিভিন্ন উপকূলীয় এলাকায় দুদিন ধরে চলছে ভারী বৃষ্টি। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অনেক এলাকা বিদ্যুৎবিহীনও হয়ে আছে। বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিল্পনগরী জামনগর, কুচ ও সুরাট জেলা।
পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের ও পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধের উপকূলে আঘাত হানতে যাচ্ছে।