ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খানজাহান আলী থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দ ও অঙ্গসহযোগি সংগঠনের উদ্যোগে এক জরুরী সভা বিকাল ৫ টায় ফুলবাড়ীগেটে অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি ও যোগিপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর কায়সেদ আলীর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন রফিকুল ইসলাম শুকুর , বিএনপি নেতা গোলজার হোসেন, আরিফুর রহমান মন্টু, মুন্সি আ ঃরব, হাদিউজ্জামান, শাহাজান মীর, জামাল হোসেন, ফকরুল ইসলাম, খয়বার হোসেন, শাহাজান মীর, ওবায়দুর রহমান, নাসির, আরিফ, আঃ ওহাব, হালিম, জাহাঙ্গির, আসিফুর, মোক্তার শেখ, সিদ্দিক, শেখ জাহিদুল যুবদল নেতা মোল্লা সোলায়মান, গোলাম কিবরিয়া, ইফতেখায়রুল ইসলাম বাপ্পি, ফয়সাল কবির বাবু, মোঃ পলাশ, রফিকুল ইসলাম সুজা, মোঃ এনামুল , সেচ্ছাসেবকদল নেতা শহিদুল ইসলাম, নাজমুল হুদা পলাশ, রফিকুল জসিম, জাহাঙ্গীর , ছাত্রদল নেতা সামাদ, মীম, আকাশ, আলামিন, প্রমুখ । সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গন আন্দোলনে নিহত সকল শহীদদ্বের স্বরনে দোয়া অনুষ্ঠিত হয় । এছাড়া আগামি ১লা সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আফিলগেটে বিকাল ৫ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং দলের সকল নেতাকর্মীদের কাছ থেকে বন্যাকবলিত এলাকায় অসহায় মানুষকে উপহার সামগ্রী বিতরন এর জন্য সামর্থ অনুযায়ি আর্থিক সহযোগিতা করার আহবান জানানো হয় সভা থেকে।