কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী,শুকনো খাবার,রান্না করা খাবার ও বস্ত্র বিতরণ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি আবু বকর সিদ্দিক হারুন ও সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল মামুনের তত্বাবধানে দিনব্যাপী অষ্টম দিনের কার্যক্রম হিসেবে বসুরহাট পৌরসভার ২ ওয়ার্ড এর ক্ষতিগ্রস্ত মানুষের দূয়ারে দূয়ারে হাঁটুপানি মাড়িয়ে এসব ত্রান পৌঁছেদেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিন শাখা জয়েন্ট সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলাম।
তিনি বলেন,কেন্দ্রীয় নির্দেশনা হিসেবে নোয়াখালীতে আমাদের প্রত্যেকটি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ানোর কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় কোম্পানীগঞ্জে গত ৮ দিন যাবৎ আমাদের দায়ীত্বশীলগন নিরলশভাবে কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৫শত পরিবারকে সহায়তা দিয়েছেন এবং আরও ২ হাজার ৫ শত পরিবারকে সহায়তা পৌছানোর প্রস্তুতী নিচ্ছেন বলে আশ্বস্ত করেছেন জেলা জয়েন্ট সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা সহ-সভাপতি এইচ.এম শহিদুল ইসলাম,সহ-সভাপতি মাওলানা আব্দুল মোতালেব,সাংগঠিনক সম্পাদক আমিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মুমিনুল হক, সাবেক ছাত্র নেতা ফখরুদ্দিন শান্ত, ইসলামী ছাত্র আন্দোলন কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি বেলাল হোসেন সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।