চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ১৪শ’ ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৮-২৯ ০৯:২০:২১
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়ন মোড় এলাকায় র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় এক হাজার চারশত পিস ইয়াবা ট্যাবলেট  ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে। গত মঙ্গলবার (২৭ আগষ্ট) রাত ১০টার দিকে অভিযানটি চালানো হয়।
বুধবার(২৮ আগষ্ট) সকাল সাড়ে ১০টায়  চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকা থেকে মাদক চালান সরবরাহের গোয়েন্দা তথ্যে ওই এলাকায় অবস্থান নেয়  ও নজরদারি বাড়ায় র‌্যাব। তবে মাদক কারবারিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে জব্দ মাদকসমূহ সদর থানায় জিডি করে জমা করা হয়।