আল কুরআন মডেল ও প্রি- ক্যাডেট মাদ্রাসায় শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠিত

  • মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান,
  • ২০২৪-০৮-২৮ ১৯:২৪:৩৯
image

রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার গ্রাম পাঙ্গাসী চাঁনপাড়া ও কারিগরপাড়া আল-কোরআন জামিয়া মিফতাহুল জান্নাত আল কোরআন মডেল ও প্রি- ক্যাডেট একাডেমী মাদ্রাসায় পাঁচজন শিক্ষার্থীদের মাঝে কুরআন মাজিদের ছবক প্রদান অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট ২০২৪ বুধবার সকাল ১০ টায় উক্ত মাদ্রাসায় এ সবক প্রদান করা হয়। ছবক প্রদান করেন, আল জামিয়া মিফতাহুল জান্নাত আল কোরআন মডেল ও প্রি-ক্যাডেট একাডেমী মাদ্রাসার পরিচালক কারী মোঃ সিরাজুল ইসলাম। এ সময় শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবকগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ছবক প্রধান শেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়।