মো শা হে দ চৌ ধু রী

  • কেমন করে ভিজবো
  • ২০২৪-০৮-২৮ ১৪:২৩:৪৩
image

তোকে পেতে সারাটা দিন একা কেঁদে মরি
তোর কারণে হলাম পাগল এখন কী যে করি।
পাগল হলাম পরান প্রিয় বন্ধু তোরই লাগি
ঘরছাড়া যে হয়েছি আজ, সাধের বৈরাগী।

কেমন করে ভিজবো রে বল অঝোর বৃষ্টিতে
সবই ভালো লাগছে আমার বিভোর দৃষ্টিতে।
বিশ্ব খুঁজে পাইনি তো মন আমার মনের মতো 
হাতড়ে দেখি বুকের মাঝে সুগভীর এক ক্ষত।

লিখতে গেলে যখন আমার ঘুম আসে দুই চোখে
তখন আমি বন্ধু খুঁজি ধবল জ্যোৎস্নালোকে।
অনেক কষ্টে পেলাম তোকে প্রেম যমুনার ঘাটে
এখন তুই আর দিস না ধরা, দেখি না তল্লাটে।