অ র্চ না মা লা কা র

  • নৈতিকতা
  • ২০২৪-০৮-২৮ ১৪:১৬:০১
image

আমি কখনো প্রতিশ্রুতি দিইনা
কারণ কথা দিয়ে যদি রক্ষা করতে না পারি।

আজকাল সামান্য আঘাতে বুকে কষ্ট মোচড় খায়
বন্ধ হয়ে আসে নিঃশ্বাস, 
কথা বলতে কান্না গলাটা চেপে ধরে।

সাধ্যমতো চেষ্টা করি উপকার করতে, 
তবে উপকার কারো করতে না পারলেও অপকার করিনা।
বাবার দেয়া শিক্ষাগুলো মেনে চলতে চেষ্টা করি
কারণ তাঁর দেয়া শিক্ষাই আমার চলার পথ সুগম করেছে। 

নৈতিকতার অবক্ষয় হলে আমি অস্তিত্বহীন।
অসম্মান করা হবে পূর্বপুরুষের, 
তাইতো পা ফেলার আগে পথটা ভালো করে দেখে নেয়ার চেষ্টা করি।

কাঁটা বিঁধে কষ্ট পাওয়ার থেকে
আগে কষ্ট করে পথ দেখে চলাই ভালো।