হাতিরঝিলের লেক থেকে জি-টিভির নিউজরুম এডিটর রাহানুমা সারাহ'র মরদেহ উদ্ধার

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৮-২৮ ০৯:৩৯:০৫
image

গতকাল মঙ্গলবার (২৭ শে আগস্ট) মধ্যরাতে রাজধানী হাতিরঝিলের লেকের পানিতে ডুবে মারা গেছেন রাহানুমা সারাহ (৩২) নামে এক নারী।নিহত রাহানুমা জি-টিভির নিউজরুম এডিটর।
অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাহানুমাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী জানান, হাতিরঝিলের লেকের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান ওই নারীকে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।