চাঁপাইনবাবগঞ্জে অতি সামান্য বেড়েছে পদ্মা’র পানি,ফারাক্কা বাঁধের গেটের দিকে লক্ষ রাখছে পানি উন্নয়ন বো

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৮-২৬ ২০:১৮:৫০
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ  উপজেলার পাঁকা ইউনিয়ন সীমান্তে ভারতের অভ্যন্তরে অবস্থিত ফারাক্কা বাঁধ। পদ্মা চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর পানি উন্নয়ন বোর্ডের প্রথম পানি মাপার যে স্কেল (গেজ) রয়েছে সেই পাংখা পয়েন্ট থেকে ফারাক্কা প্রায় ২১ কিলোমিটার দূরে। দেশে চলমান বন্যা পরিস্থিতিতে ফারাক্কা বাঁধ নিয়ে  রয়েছে মানুষের উৎকন্ঠা। ফারাক্কার সকল গেট হঠাৎ খুলে দিলে দেশের পূর্বাঞ্চলের মত ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে উজানে চাঁপাইনবাবগঞ্জ,রাজশাহী থেকে শুরু করে ভাটির কুষ্টিয়া, রাজবাড়ীর মত বহু জেলা। ফলে পানি উন্নয়ন বোর্ড, প্রশাসন ও নদী তীরবর্তী জনপ্রতিনিধিরা সর্বদা লক্ষ রাখছেন পানি বৃদ্ধির দিকে।
সোমবার(২৬ আঘস্ট) সন্ধ্যা ৭টায় চাঁপাইনববাবগঞ্জ পাউবো’র ভারপ্রাপ্ত উপ-বিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দিন  বলেন, চাঁপাইনবাবগঞ্জে পদ্মা’র বিপদসীমা ২২.০৫ মিটার। সোমবার সকাল ৬টায় পাংখা পয়েণ্টে পদ্মা’র প্রবাহ রেকর্ড করা হয় ২০.৪৪ মিটার। যা সন্ধ্যা ৬টায় রেকর্ড করা হয়েছে ২০.৪৬ মিটার। ১২ ঘন্টায় পানি বেড়েছে ২ সে.মি। জেলার অপর প্রধান নদী মহানন্দার বিপদসীমা ২০.৫৫মিটার। সকলে এটি রেকর্ড হয় ১৮.৪৭ ও সন্ধ্যায় ১৮.৪৯ মিটার। এটিও ২ সেমি বেড়েছে। জেলার অপর নদী পূণর্ভবার বিপদসীমা ২১.৫৫ মিটার। সকােল এটি রেকর্ড করা হয় ১৮.৫৩মিটার ও সন্ধ্যায় ১৮.৫৫ মিটার। এটিও ২ সেমি বেড়েছে।
প্রকৌশলী ময়েজ বলেন, সাধারনত: ফারাক্কার ২৫/৩০টি গেট প্রায় সবসময় খোলা থাকে। এখন হঠাৎ করে  আগাম না জানিয়ে যদি সবগুলো গেট খুলে দেয় ভারত তবে চাঁপাইনবাবগঞ্জে ১-২ ঘন্টার মধ্যে এর প্রভাব বোঝা যাবে। তবে এখনও গেট খোলার কোন প্রভাব বোঝা যায়নি। তবে উজানের দেশ ভারত যে কোন সময় না জানিয়ে গেট খুলে দিতেই পারে। পানি বন্টন ছুক্তির মেয়াদও শেষ হয়েছে বেশ কয়েকমাস আগে। ফলে তারা না জানিয়ে এ কাজ করতেও পারে।  তবে গত রবিবার(২৫ আঘষ্ট) বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে ৫দিন পর্যন্ত পদ্মার পানি সামাণ্য বৃদ্ধি পাবে ও ১০ দিনের মধ্যে বন্যার কোন আশংকা আপাতত: নেই। বাংলাদেশ ও ভারতসহ পুরো পদ্মা-গঙ্গা অববাহিকায় তেমন কোন বৃষ্টিও হচ্ছে না। কিছু সংবাদ মাধ্যমে ফারাক্কার সকল গেট খুলে দেয়া হয়েছে মর্মে যে খবর মোনা যাচ্ছে তা এখনও নিশ্চিত হওয়া যায় নি। প্রকৌশলী আরও বলেন,  অতিমাত্রায় বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহ না হলে পদ্মার পানি মহানন্দায় প্রবেশ করবে না। মহানন্দা পদ্মার থেকে উঁচু। তবে সব মিলিয়ে সতর্ক থাকা হচ্ছে। যদিও আতংকিত হবার মত কিছু এখনও ঘটে নি।
এদিকে ফারাক্কার গেট খুলে দিলে প্রথম যে জনপদ এর ধাক্কা লাগবে সেই পাকা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সন্ধ্যায় বলেন, গেট খোলার সংবাদ শোনা গেছে। তবে এর প্রতিক্রিয়া বোঝা যায় নি। জেলা প্রশাসন থেকে এ ব্যাপাের সতর্ক থাকতে বলা হয়েছে।  এজন্য সকল  ইউপি সদস্য,গ্রাম পুলিশ, ইউপি সচিবসহ সকলকে সতর্ক করা হয়েছে। দ্রæত যোগাযোগের জন্য একটি নৌকা প্রস্তুত রাখা হয়েছে। ইউনিয়নের সর্বনি¤œাঞ্চল ৩ নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলামবলেন, বিকেলে তিনি  গেট খোলার সংবাদ পেয়েছেন। মঙ্গলবার (২৭ আগষ্ট) সকালে এর প্রতিক্রিয়া ভালভাবে বোঝা  যাবে। এখনও স্থানীয়ভাবে কিছু বোঝা যায় নি।