চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে র্যাবের হাতে ২ কেজি গাঁজাসহ রবিউল ইসলাম(২৮) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। গত শনিবার(২৫আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ২ নং ওয়ার্ডের পাঠানপাড়া মহল্লায় অভিযানটি পরিচালনা করা হয়। রবিউল একই ওয়ার্ডের স্বর্ণকার পট্টি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার রবিউল এলাকার চিহ্নিত মাদক কারবারি। সে সীমান্ত এলাকা থেকে মাদক এনে জেলার বিভিন্ন স্থানে সরবরাহে জড়িত। গোয়েন্দাসূত্রে মাদকের চালান সরবরাহের তথ্যে অবস্থান নিয়ে র্যাবের একটি দল মাদক সরবরাহের সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।