শাবি উপাচার্যকে মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকদের শুভেচ্ছা

  • শাবি প্রতিনিধি:
  • ২০২১-০৭-০১ ১৩:৪৮:৫৩
image
শাবি প্রতিনিধিঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বর্তমান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ দ্বিতীয় মেয়াদে পাওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ। বৃহস্পতিবার (১জুন) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়। বিজ্ঞপ্তিতে সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম বলেন, অত্র বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ প্রদান করার জন্য মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় ভিসি মহোদয়কে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আশা করছি তাঁর যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে আমাদের বিশ্ববিদ্যালয় এক অনন্য উচ্চতায় আসীন হবে।