রাজধানীর পৃথক তিন থানার মামলায় আট শতাধিক আনসার সদস্যকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়েছে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৮-২৬ ১৩:৪৯:১২
image

আজ  (২৬ আগস্ট), বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দানের অভিযোগে রাজধানীর পৃথক তিন থানার মামলায় আট শতাধিক আনসার সদস্যকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। শাহবাগ, রমনা ও পল্টন থানার মামলায় সোমবার তাদের আদালতে হাজির করা হয়।
গতকাল সরকারের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দেয়ার পরও, সচিবালয় অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান আনসার সদস্যরা। একপর্যায়ে তারা ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় আহত হন অন্তত ৪০ জন। যাদের অনেকেই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে সচিবালয়ের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টহলের ওপর ইট-পাটকেল নিক্ষেপসহ লাঠির আঘাতে ছয় সেনাসদস্য আহত হন এবং এর মধ্যে একজন সেনাসদস্যের অবস্থা গুরুতর। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।