আগুয়ান-৭১ এর সংগঠকের বাসায় জোরপূর্বক প্রবেশ এবং তল্লাশির ঘটনায় প্রতিবাদলিপি

  • আবিদ শান্ত
  • ২০২৪-০৮-২৬ ০৯:১১:১৩
image

আগুয়ান-৭১ এর সংগঠক রেজওয়ান আহমেদ (মুহসিন) এর বাসায় গতকাল ২৫/০৮/২০২৪ আনুমানিক বিকাল ৫:৩৭ এর দিকে বাইকে করে তিনজন অজ্ঞাত ব্যক্তি জোরপূর্বক তাদের বাসায় প্রবেশ করে এলোপাথাড়ি তল্লাশি শুরু করে। মুহসিনের মা এবং বোন তাদের পরিচয় জানতে চাইলে তারা কোনো  প্রশ্নের উত্তর দেয় না।  পরবর্তীতে তিনজনই স্থান ত্যাগ করে।  
মুহসিনের মা আরও জানান তিনি সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে অটোতে বাসায় আসার পথে এদের একজন তাকে ফলো করতে করতে তার বাসার সামনে (বিকাল ৪:১৫) আসে এবং আনুমানিক দেড় ঘণ্টা পর আরও দুইজনকে নিয়ে তারা তাদের বাসায় আতর্কিত প্রবেশ করে। এই ঘটনায় তারা আতঙ্কিত এবং অনিরাপদ বোধ করছেন। পরবর্তীতে আগুয়ান-৭১ এর মুহসিনের পরিবারসহ দৌলতপুর মডেল থানায় গিয়ে দায়িত্বরত কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন এবং অভিযোগ দায়ের করতে অভিযোগনামা দাখিল করেন। থানার দায়িত্বরত কর্মকর্তা জানান আজ সোমবার তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
উল্লেখ্য রেজওয়ান আহমেদ (মুহসিন) বৈষম্যবিরোধী আন্দোলনের একজন সক্রিয় আন্দোলনকারী। তিনি এখন বন্যায় দুর্গতদের সাহায্যে আগুয়ান-৭১ টিমের সাথে কুমিল্লায় অবস্থান করছেন।  আগুয়ান-৭১ উক্ত ঘটনার তদন্ত সাপেক্ষে অতিদ্রুত সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছে।