কুয়েটে ক্লাস শুরু ২ সেপ্টেম্বর

  • শাহেদুজ্জামান শেখ
  • ২০২৪-০৮-২৬ ০০:০১:৪৩
image

২৫ আগস্ট, ২০২৪ঃ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর শিক্ষা কার্যক্রম ২৫ আগস্ট, ২০২৪ খ্রি. রবিবার শুরু হওয়ার কথা থাকলেও বর্তমানে দেশে বন্যা পরিস্থিতির অবনতি এবং ছাত্রদের আবেদনের প্রেক্ষিতে ¯œাতক পর্যায়ের একাডেমিক কার্যক্রম আগামী ০২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি. সোমবার থেকে শুরু হবে। অদ্য ২৫/০৮/২০২৪ তারিখে অনুষ্ঠিত ডিন, ইন্সটিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান এবং পরিচালক (ছাত্র কল্যাণ) এর সমন্বয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।