অন্যায়ের সাথে সম্পৃক্ততা প্রমাণ হলে নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে-জামায়াত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৮-২৪ ২২:৪৪:২০
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল বলেছেন, উশৃঙ্খলতা জামায়াত বরদাশত করে না।কোন জুলুম-অন্যায়ের সাথে জামায়াত বা শিবিরের কোন নেতাকর্মীর সম্পৃক্ততা প্রমাণিত হলে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর সংস্কারের জন্য সরকার গঠন করা হয়েছে। সেই সরকার কাজ শুরু করেছে। তাদের সময় দিতে হবে।  ১৬ বছর পর ছাত্ররা দেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জণের মত একটি অর্জণ এনে দিয়েছে। সেই অর্জন কাজে লাগাতে হবে।
শনিবার(২৪ আগষ্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের একটি রেস্তোঁরায় সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের শীর্ষ নেতাদের নিয়ে মতবিনিময়কালে চাঁপাইনববাবগঞ্জ শহরের  সন্তান বুলবুল এসব কথা বলেন। সভার শুরুতে বিগত ১৬ বছর যাবৎ তৎকালীন সরকারের দমন,নির্যাতণ নিয়ে কথা বলেন বুলবুল। এরপর তিনি ছাত্র-জনতার আন্দোলন,গত ৫ আগষ্ট বিজয় অর্জণের প্রেক্ষাপট ও তাতে জামায়াতের ভূমিকা তুলে ধরেন।  আন্দোলনে ছাত্র,শিশুসহ  নীরিহ মানুষ এমনকি ৫ জন সাংবাদিকের জীবনহাণির কথাও বলেন তিনি।
ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এই সভাপতি বলেন, গত ৫ তারিখেই জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ বিজয় উদযাপনে উশৃঙ্খতার বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য দিয়েছেন। নৈরাজ্য সৃষ্টিকারীদের হুশিয়ার করেছেন। অসাম্প্রদায়িকতার কথা বলা হয়েছে।সংখ্যলঘুসহ যেন কোন সরকারি বেসরকারি স্থাপণা যেন ক্ষতিগ্রস্থ না হয় সে ব্যাপারে বারবার বলা হয়েছে। মন্দির,গীর্জা, থানার মত স্থাপণা পাহারা দেয়া হয়েছে। তিনি আরও বলেন, জামায়াত রাজনৈতিক কর্মসূচীর চেয়ে জনগণের প্রয়োজনে কাজ করাতে বেশি বিশ^াসী। জামায়াতের অনেক জনবান্ধব কর্মকান্ডই নীরবে করা হয়। যেমন দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে জামায়াত দ্রæত সাড়া দিয়েছে। দূর্গতদের কষ্ট লাঘবে কাজ করা হচ্ছে।
বুলবুল বলেন, এখন সবাই মিলে সূখী,সমৃদ্ধ,শান্তিময় দেশ গঠন করতে হবে। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, জামায়াতের নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়া উচিৎ।নির্বাচন প্রসঙ্গে নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক এই ভিপি ও ২০১৮ সালে চাঁপাইনবাবগঞ্জ সদর আসন থেকে নির্বাচনে অংশ নেয়া এই নেতা বলেন, নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয় দলের শীর্ষ নীতি নির্ধারণী মহল। কিভাবে কোন নির্বাচনে অংশ নেয়া হবে, প্রার্থী কে হবেন, সেটাও তারা নির্ধারণ করবেন  ও সেটাই চূড়ান্ত। চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে বৈষম্যর বিরুদ্ধে সর্বদা কাজ করবেন বলেও জানান বুলবুল।