নিসচা কমলগঞ্জ শাখার পক্ষ থেকে বন্যায় পানিবন্দী খাদ্য সামগ্রিক বিতরণ
- সকালের আলো প্রতিবেদক
-
২০২৪-০৮-২৩ ২৩:৩৯:৪৩
মৌলভীবাজার জেলায় কমলগঞ্জ উপজেলায় জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন
নিরাপদ সড়ক চাই ( নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আজ ২৩ আগস্ট রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় প্রথম ধাপে কমলগঞ্জে বিভিন্ন গ্রামে বন্যা ক্ষতিগ্রস্ত পানিবন্দী অসহায় লোক দের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আজ আদমপুর ইউনিয়ন এর বনগাঁও গ্রাম ও জালালপুর গ্রামে
বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দি অসহায় ১০০ পরিবার এর মাঝে এ খাদ্য সামগ্রিক বিতরণ করা হয়। উক্ত খাদ্য সামগ্রিক
এর উদ্বোধন ও কার্যক্রম সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই ( নিসচ) কমলগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম। উক্ত খাদ্য সামগ্রিক বিতরণ এ উদ্বোধন অনুষ্ঠানে সঞ্চালনা করেন নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ এস এম কাইয়ুম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নিসচা কমলগঞ্জ উপজেলা শাখা উপদেষ্টা সাংবাদিক শাব্বির এলাহি, আর উপস্থিত ছিলেন নিসচা কমলগঞ্জ উপজেলা কার্যকরী সদস্য মেহদি হাসান জুয়েল, আলমগীর হোসেন, পৃষ্ঠা পোষক মেরাজ বক্ত সহ অন্য সদস্য বৃন্দ। এ খাদ্য সামগ্রিক বিতরণ আর্থিক ভাবে যাহারা সহযোগিতা করেছে সবাই কে অনেক ধন্যবাদ দেন নিসচা সভাপতি বিশেষ করে নিসচা সম্মানিত উপদেষ্টা বৃন্দ ও নিসচা কার্যকর সদস্য বৃন্দ আর্থিকভাবে সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ আপনাদের এ দান কে কবুল করুন। বন্যায় ক্ষতিগ্রস্তদের এই ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে নিসচা কমলগঞ্জ উপজেলা সভাপতি জানিয়েছেন।