শহীদ ছাত্র জনতার রুহের মাগফেরাত কামনায় আলোচনা এবং দোয়া মাহফিল

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৮-২৩ ১৭:০৬:০৭
image

ফুুলবাড়ীগেট প্রতিনিধি ঃ  খানজাহান আলী থানার পশ্চিম শিরোমণি বাইপাস জামে মসজিদ কমিটির দায়িত্ব গ্রহণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র জনতার রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল গতকাল  জুম্মাবাদ উক্ত মসজিদে  অনুষ্ঠিত হয় । শেখ আসলাম হোসেনের সভাপতিত্বে দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদেও সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, খুলনা জেলা জামাযাত ইসলামীর সহকারী সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, মোঃ ফজলুর রহমান, শেখ শাহাবুদ্দিন, মোঃ হুমায়ুন কবির,  মোল্লা সোলায়মান হোসেন, শেখ খলিলুর রহমান, মাহবুবুর রহমান পলাশ, মোহাম্মদ রফিকুল ইসলাম সুজা, শেখ আনিসুর রহমান। দোয়া মাহফিল শেষে মসজিদ কমিটির সভাপতি শেখ হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেন নতুন করে দায়িত্ব গ্রহণ করেন।