সস্ত্রীক পবিত্র কাবা ঘরে প্রবেশ করলেন ইমরান খান

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২১-০৫-১০ ০৪:৫৪:১৩
image
আন্তর্জাতিক ডেস্ক: স্ত্রীকে নিয়ে পবিত্র কাবা ঘরে প্রবেশ করলেন পাকিস্ খান পবিত্র ওমরাহ পালন করার পর সস্ত্রীক মক্কার পবিত্র কাবা ঘরে প্রবেশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার (৯ এপ্রিল) সৌদি নিরাপত্তাকর্মীদের বিশেষ নিরাপত্তায় তিনি ও তার স্ত্রী ওমরাহ পালন করেন। এ সময় তিনি সস্ত্রীক হাজরে আসওয়াদ পাথর চুম্বন করেন এবং কাবা ঘরের ভেতের প্রবেশ করেন। ওমরাহ পালনের আগে মদিনা সফর করে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারত করেন তিনি। এসময় তিনি মসজিদে নববিতে নামাজ আদায় করেন ও ইফতার করেন। এছাড়াও মক্কায় এসে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) মহাসচিব ড. ইউসুফ আল উসাইমিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তারা সাম্প্রতি মুসলিম বিশ্বের নানা ইস্যু নিয়ে আলোচনা করেন। গত শুক্রবার (৭ এপ্রিল) পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি আরবে তিনদিনের বিশেষ সফরে যান। সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দ্বিরাষ্ট্রীয় সম্পর্ক পুনর্গঠনে তিনি সৌদি যান।